https://www.prothomalony.com/

5578

bangladesh

বাংলাদেশ

জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাত, বালখিল্য ছাড়া আর কিছুই নয়- ভারপ্রাপ্ত আমির

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ ০৩:৫৬

৮ জুলাই শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে আপস কিংবা আঁতাতের রাজনীতি করে না , জামায়াতে ইসলামীর অভিধানে “আঁতাত” আর “আপস” বলে কোনো শব্দ নেই। জামায়াত দীর্ঘ ১০ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে, তাতেই যদি আঁতাত হয়ে যায়, তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন, তাঁরাও কী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন? আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’ যে দলের শীর্ষ নেতারা ইসলামি আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত আমির বলেন, গত ১৫ বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৫ হাজার নেতা-কর্মীকে পঙ্গু করা হয়েছে, প্রায় ১ লাখ নেতা-কর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমান আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে,  এরকম নাজুক পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা বলে বেড়াচ্ছেন। এটা বালখিল্য ছাড়া আর কিছুই নয়।

জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন,  শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাবে জামায়ত, এই সরকারের তত্ত্বাবধানে নয়।

ভার্চুয়াল কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর জোন পরিচালক মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আজিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন