https://www.prothomalony.com/

5512

bangladesh

বাংলাদেশ

প্রথম ৬ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১১৯ সাংবাদিককে হয়রানি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ ০৯:০৬

দেশে চলতি বছরের প্রথম ৬ মাসে ১১৯ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানি করা হয়েছে। একই সময়ে ১৭৯টি রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক)। আসক জানায়, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা হামলা-মামলার শিকার হচ্ছেন। জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল উদ্বেগজনক। এ ছাড়া বেআইনি আটকের অভিযোগ ও রহস্যজনক নিখোঁজ, সাংবাদিক হত্যা, নির্যাতন ও নিপীড়ন, সীমান্তে হত্যা, নারীর প্রতি সহিংসতাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের ঘটনা ঘটেছে।

৩ জুলাই সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে ঢাকায় সর্বাধিক ২৯ জন এবং চট্টগ্রাম ও কুমিল্লায় ৮ জন করে সাংবাদিককে হয়রানি ও নির্যাতন করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আসক জানায়, ৬ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৪টি মামলার মোট আসামি হয়েছেন ৬০ জন। এর মধ্যে তাৎক্ষণিক গ্রেপ্তার হয়েছেন ২৬ জন। এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৪ জন এবং গুলিতে ২ জনসহ মোট ৬ জন মারা গেছেন। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন