https://www.prothomalony.com/

5483

sports

খেলাধুলা

স্পেনের ক্রীড়া সংগঠক তামিম ইকবালের ক্রিকেট প্রেম

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ ০৬:৫২

ক্রীড়া সংগঠক বলতে যা বুঝায় ,যার সবকিছুই তার মাঝে বিদ্যমান। ফুটবলের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদে ক্রিকেটকে জনপ্রিয় করতে যার ভূমিকা অনন্য,  তিনি আবু বকর ( তামিম ইকবাল)। শৈশব, কৈশোর পেরিয়ে প্রবাসে প্রিয় খেলা ক্রিকেটকে আঁকড়ে ধরে রেখেছেন। শত ব্যস্ততার মাঝে ব্যবসা ও পারিবারিক সময়ের সাথে পাল্লা দিয়ে প্রায় ১৭টি ক্রিকেট টুর্নামেন্টে মুখ্য ভূমিকা রেখেছেন এ ক্রীড়া সংগঠক।

ঢাকা ফ্রুতাস ক্রিকেট দলের নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন পাঁচ বার। স্পেনের মাদ্রিদ নগরের ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগে খেলছেন ইউনাইটেড ক্রিকেট লাইভের পক্ষে অধিনায়ক হয়ে। নিজ উদ্যোগে গঠন করেছেন খেতাফি  ক্রিকেট ক্লাব। এ বছরই তার নেতৃত্বে গঠন করা হয়েছে বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইন স্পেন, যার সভাপতি তামিম ইকবাল। সুস্থ বিনোদন, উচ্ছল মন, কর্ম উদ্দীপনাময় হোক সবার জীবন, তামিম ইকবালের এই উক্তি ছড়িয়ে দিতে নিত্যদিন কর্মচঞ্চল থাকেন। সারাদিন কাজ শেষে, সময় সুযোগ পেলে ব্যাট, স্টাম্প নিয়ে বেরিয়ে পড়েন কাঠফাটা গরমের মাঠে ক্রিকেটের ব্যাট বল নিয়ে।

খেলাধুলা থেকে আরো পড়ুন