https://www.prothomalony.com/
5278
bangladesh
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র মানবাধিকার কমিশন নামের সগঠনের গভর্নর ও সভাপতি শরীফ আহমেদ লস্করের মাতা ছুরেতুনন্নেসা লস্কর (৯৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। ১৪ জুন বুধবার সকাল ১১ টায় নিউইয়র্কের লং আইল্যান্ডের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রবীণ এ প্রবাসীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমার জানাজার নামাজ ১৫ জুন বৃহস্পতিবার বাদ জোহর এস্টোরিয়ার ৩৬ স্ট্রীটের আল আমিন মসজিদে অনুষ্টিত হওয়ার কথা পারিবার থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন