https://www.prothomalony.com/

5105

bangladesh

বাংলাদেশ

২ বাংলাদেশি আহত, ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮০, আহত ৯০০,

প্রকাশ: ০৩ জুন ২০২৩ ০৭:৪১

ভারতের ওড়িশা রাজ্যে একাধিক ট্রেনের পরস্পরের সাথে ধাক্কা লেগে কমপক্ষে ২৮০ জন নিহত হয়েছেন। আরও ৯০০ জনকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকাজ চলাকালীন সময়ে এক পর্যায়ে নিহতের সংখ্যা ২৮৮ জন বলে জানানো হচ্ছিল। তবে উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা ২৩৮ জন। ইন্ডিয়ান রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, পিটিআই’কে তিনি বলেছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন আমরা সংযোগ পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করবো। তবে এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ থাকার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা রয়টার্স দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান মুখপাত্র কে. এস. আনন্দের বরাত দিয়ে জানিয়েছে যে এখন পর্যন্ত ২৬১ জন মারা গেছে। তবে অন্য কোনো সূত্র থেকে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। একটি প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর পাশের লাইন দিয়ে যেতে থাকা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে বলছে করোমানডেল এক্সপ্রেস আর হাওরা সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
ওড়িশা রাজ্যের মুখ্যসচিব প্রদীপ জেনা দুর্ঘটনার পরপর জানিয়েছিলেন দুর্ঘটনাস্থল বালাসোরে অন্তত ২০০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া ১০০জন অতিরিক্ত ডাক্তার সেখানে সেবায় নিয়োজিত করা হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন বলছিলেন, অ্যাক্সিডেন্টের পর আমি ১০ থেকে ১৫ জনের নিচে চাপা পড়ি। আমি ঐ মানুষের স্তুপে সবার নিচে ছিলাম। আমার হাতে আর ঘাড়ে আঘাত লাগে। আমি যখন ট্রেনের বগি থেকে বের হই, তখন দেখি কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো আবার মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে”, ভারতের বার্তা সংস্থা এএনআই’কে বলছিলেন ঐ ভুক্তভোগী। এই ঘটনার পর উড়িষ্যা রাজ্যে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, শালিমার-চেন্নাই করমণ্ডেল এক্সপ্রেসের একাধিক বগি স্থানীয় সময় শুক্রুবার সন্ধ্যা ৭টার সময় লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি বগি পাশের লাইনের ওপর পড়ে। সে সময় ইয়াশভান্তপুর থেকে হাওরার দিকে যাওয়া হাওরা সুপারফাস্ট এক্সপ্রেস ঐ লাইনে পড়ে থাকা বগিগুলোতে আঘাত করে।

ভারতের কর্মকর্তারা বলছেন, সেখানে দাঁড়িয়ে থাকা আরেকটি মালবাহী ট্রেনেরও এই দুর্ঘটনায় ভূমিকা ছিল। তবে তারা এ বিষয়ে বিস্তারিত জানায়নি। ট্রেনের বগির নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন রেলওয়ে সেফটি বিভাগের কমিশনার। তিনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে সুনিশ্চিতভাবে জানা না গেলেও সিগন্যালের সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, এই রুটে ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধী ব্যবস্থা ‘কবচ’ ব্যবহার করা হতো না। ভারতের রেলওয়ে নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঠেকাতে ‘কবচ’ সিস্টেমটি স্থাপন করা হচ্ছে।

যখন কোনো ট্রেন ভুলবশত সিগন্যাল পার করে ফেলে, তখন কবচ ঐ ট্রেনের চালককে সতর্ক করে।

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা দক্ষিণ পূর্বাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে চেন্নাইগামী করোমানডেল এক্সপ্রেসের চারটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে পড়ে, যেই লাইন দিয়ে ইয়েশভান্তপুর-হাওরা এক্সপ্রেস যাচ্ছিল।

দ্বিতীয় ট্রেনটির পেছন দিকের দুটি বগি তখন লাইনচ্যুত হয়।

রেলওয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে করোমানডেল এক্সপ্রেসের ১২টি বগি বাহানগর বাজার স্টেশন পার করার সময় লাইনচ্যুত হয় এবং পাশের লাইনের ওপর পড়ে। সেসময় ঐ লাইন দিয়ে হাওরা এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় সেগুলোর সাথে ধাক্কা খায় এবং ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।

পত্রিকাটির খবর অনুযায়ী, বাহানগর বাজার স্টেশনে চারটি রেললাইন আছে যার একটিতে দুর্ঘটনার সময় একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল।

যাত্রীবাহী ট্রেন দুটি’র মূল দুই লাইন দিয়ে মুখোমুখি পার করার কথা ছিল।

উদ্ধারকাজ চালাতে ও আহতদের চিকিৎসায় ভারতের সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

হাসপাতালের বাইরে শত মানুষের ভিড়

ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা জানিয়েছেন ট্রেন দুর্ঘটনায় আহত মানুষকে গোপালপুরে একটি হাসপাতালে নেয়া হয়েছে।

এর বাইরে কিছু মানুষকে বালাসোর মেডিকেল কলেজেও নেয়া হয়েছে।

হাসপাতালের বাইরে থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বালাসোর হাসপাতালের পোস্টমর্টেম বিভাগের বাইরে শত শত মানুষ ভিড় করেছে।

বালাসোরে শুক্রবার রাতেই ৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ জেনা। মানুষ নিজে থেকে উদ্যোগী হয়ে এসে রক্ত দান করে যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

দুর্ঘটনার পর শুক্রবার রাতে কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশন একটি প্রেস রিলিজ প্রকাশ করে।

সেখানে উল্লেখ করা হয় যে সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য চেন্নাই যাওয়া আসা করতে ল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করে থাকেন।

দুই বাংলাদেশি নাগরিক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানায় কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন রেল কর্তৃপক্ষ ও ওড়িষ্যার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে তথ্যের জন্য একটি হটলাইন নম্বরও চালু করেছে উপ-হাইকমিশন।

হটলাইন নম্বর: +91 90 38 35 35 33 (হোয়াটসঅ্যাপ)

বাংলাদেশ থেকে আরো পড়ুন