https://www.prothomalony.com/
18718
foundation
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৬:৩৩
প্রবীণ প্রবাসী ও সাবেক ডিআইজি মোহাম্মদ ইসহাকের মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক।
ফাউন্ডেশনের সহসভাপতি লুৎফুর রহমান চুন্নুর শ্বশুর এবং প্রথম আলো উত্তর আমেরিকার লেখক পরিবারের সদস্য ভায়লা সালিনা লিজার বাবা মোহাম্মদ ইসহাক গত ২১ নভেম্বর শনিবার নিউইয়র্কে শেষনিশ্বাস ত্যাগ করেন। একই সঙ্গে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজীর শাশুড়ির মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনাতেও এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে (৭১-২০ রুজভেল্ট অ্যাভিনিউ) মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে মরহুম ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুস সাদেক। মাহফিলে লুৎফুর রহমান চুন্নু, ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব রাজু সাহা, সাধারণ সম্পাদক সোহেল গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন থেকে আরো পড়ুন