https://www.prothomalony.com/
18716
bangladesh
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে স্পেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্পেন। প্রবাসের মাটিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় স্পেনের রাজধানী মাদ্রিদের জনপ্রিয় রেস্তোরাঁ 'মধুর ক্যান্টিন রেস্টুরেন্ট'-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আড়াই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন তারেক রহমান।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সৈয়দ মেহেদি রোদ্র। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের তারিক রহমান, মৌলভীবাজার ছাত্রদলের সাহ–সাধারণ সম্পাদক জামিল হুসাইন, নরসিংদীর যুবদল নেতা শরীফ ফরাজি ও আসলাম মীর, তুলারাম কলেজের সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান জিতু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য রায়হান জয়, পাবনার সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলম নাহিদ এবং ফেনীর সাবেক ছাত্রনেতা নূর হোসেন মেহেদী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, ইয়ামিন, জাকির, মনির, লিটন, ইয়াসিন আরাফাত, শুভসহ স্পেন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা ও বিশেষ আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সকল নেতাকর্মীর জন্য নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন