https://www.prothomalony.com/

18582

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক'র ৫ম কনভেনশন ও মেগা মিউজিক্যাল নাইট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ০৪:০৪

প্রবাসীদের অধিকার রক্ষা, সমাজসেবা এবং বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংগঠন ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক’র ৫ম কনভেনশন ও মেগা মিউজিক্যাল নাইট ২০২৬। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়.

সংগঠনটির পঞ্চম এই কনভেনশনের শুভ উদ্বোধন করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ এবং সাপ্তাহিক ‘ঠিকানা’ পত্রিকার প্রধান সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র লোন অফিসার রেজা রশীদ। অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের উপস্থিতি প্রবাসীদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়. মঞ্চ অলংকৃত করেন চিরসবুজ চিত্রনায়িকা ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী, সফল চিত্রনায়ক অমিত হাসান, চিত্রনায়ক শাকিল খান ও চিত্রনায়িকা শারমিন শীলা। তাদের এই উপস্থিতি পুরো কনভেনশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

বিশেষ অতিথির বক্তব্যে এম এম শাহীন বলেন, “আমরা আমেরিকার মতো এমন একটি সুন্দর ও সভ্য দেশে বসবাস করছি, যেখানে আমাদের পারস্পরিক সকল ভেদাভেদ, হানাহানি এবং বিদ্বেষ ভুলে গিয়ে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সুন্দর, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি।”

গেস্ট অব অনার রেজা রশীদ বলেন, “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রবাসের মাটিতে প্রবাসীদের অধিকার রক্ষা এবং সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ও প্রয়াস নিয়েই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” 

সদস্য সচিব মিন্টু কুমার রায় বলেন, “প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের শক্তিকেই আরও সুসংহত করতে চায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস।”

সংগঠনটির প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলামের সার্বিক পরিকল্পনা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জামান উদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানার সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়. এছাড়া আহ্বায়ক তরিকুল এইচ বাদল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও সদস্য সচিব মিন্টু কুমার রায়ের নিরলস পরিশ্রমে আয়োজনটি পূর্ণতা পায়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশ ও প্রবাসের জনপ্রিয় তারকাদের পরিবেশনায় লাইভ কনসার্ট এবং ‘আশাস কালেকশন’-এর সৌজন্যে একটি চমৎকার ফ্যাশন শো. সুস্বাদু খাবার, মনোজ্ঞ সংস্কৃতি এবং প্রবাসীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে উৎসবটি সমাপ্ত হয়. সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান এবং প্রবাসে বাঙালিদের ঐক্য ও মানবাধিকার রক্ষায় সংগঠনের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন