https://www.prothomalony.com/
18581
north-america
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ০২:২৫
নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে আগামী বুধবার (১১ নভেম্বর) বেঙ্গল ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা পরবর্তী ‘পূজা পুনর্মিলনী’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
আটলান্টিক সিটির ২৭২১ আর্কটিক এভিনিউতে অবস্থিত বেঙ্গল ক্লাব ভবনের মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আয়োজনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে— সুধী সমাবেশ, শারদীয় শুভেচ্ছা বিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্প্রীতি আড্ডা এবং পূজার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পরিবেশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজার মাধ্যমে যে আনন্দ ও একতার চেতনা তৈরি হয়েছে, প্রবাসজীবনে সেই সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এটি সিটির বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি সুন্দর সম্প্রীতি সমাবেশে রূপ নেবে বলে তারা আশা প্রকাশ করছেন।
বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, পুনর্মিলনী আয়োজন কমিটির চেয়ারম্যান জয়দেব কর্মকার, আহ্বায়ক মৃদুল চক্রবর্তী, সমন্বয়ক বাদল বাড়ৈ ও অপরাজিতা সরকার পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে সপরিবারে ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করার জন্য কমিউনিটির সবার প্রতি আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন