https://www.prothomalony.com/
18577
science-tech
বাংলা ও ইংরেজিতে সাইবার নিরাপত্তা শেখার সুযোগ, চলবে ১২ নভেম্বর পর্যন্ত
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ১২:৫৫
প্রবাসী বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি খাতে পেশা গড়তে আগ্রহীদের জন্য নির্ধারিত প্রোগ্রামে ১,১০০ মার্কিন ডলার ছাড় দিচ্ছে নিউইয়র্কভিত্তিক আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমি। ‘১১:১১ ক্যারিয়ার সেভিংস ইভেন্ট’ নামের এ আয়োজন ১ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানটি জানায়, ছাড়ের আওতায় রয়েছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট প্রোগ্রাম, ডেটা ইঞ্জিনিয়ারিং উইথ ডেটা সায়েন্স প্রোগ্রাম এবং বিজনেস ও ডেটা এনালিটিকস প্রোগ্রাম। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট প্রোগ্রামের নিয়মিত ফি ৩,৫০০ ডলার। ছাড়ের পর এতে ২,৪০০ ডলারে ভর্তি হওয়া যাবে। বাংলা ও ইংরেজি, দুই ভাষার ব্যাচেই এ সুবিধা থাকছে।
সব প্রোগ্রামে প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে লাইভ ক্লাস হয়। প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন মো. রেসাল ভূঁইয়া সাদ, বেন ক্রেনশ’ ও জ্যাকব ম্যাক।
রেসাল ভূঁইয়া সাদ সাত বছরের বেশি সময় ধরে সাইবার নিরাপত্তা খাতে কাজ করছেন। এ পর্যন্ত তিনি এক হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং দেড় হাজারের বেশি ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা যাচাই করেছেন। তাঁর সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার (সিইএইচ) ও কম্পটিয়া সিকিউরিটি প্লাসসহ একাধিক পেশাদার সার্টিফিকেশন রয়েছে।
বেন ক্রেনশ’ ওরাকলে আট বছরের বেশি সময় ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে কাজ করেছেন। এ কাজের মূল বিষয় হলো কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করা ও সারানো। তিনি ন্যাশনাল সাইবার টিচার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং শিক্ষকদেরও সাইবার নিরাপত্তা পড়ানোর প্রশিক্ষণ দেন।
ড. জ্যাকব ম্যাক ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি গ্লোবালে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে নেটওয়ার্কিং, ক্লাউড অবকাঠামো ও ক্লাউড নিরাপত্তা পড়াচ্ছেন। কেলার গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টেও তিনি সাইবার নিরাপত্তা ও ডেটা বিশ্লেষণ পড়ান। সাইবার নিরাপত্তা শিক্ষা নিয়ে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর ফর্টিনেট ও গুগলের একাধিক সাইবার নিরাপত্তা সার্টিফিকেশনও রয়েছে।
ডেটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ক্লাস নেবেন প্রশিক্ষক সজীব আলী। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সজীব আলী একজন মাইক্রোসফট সার্টিফায়েড ফ্যাব্রিক অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০ বছরের বেশী সময় ধরে কাজ করছেন তিনি।
বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিকস প্রোগ্রামের প্রশিক্ষক ল্যারি টাক বর্তমানে রয়্যাল ব্যাংক অব কানাডায় জ্যেষ্ঠ ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। ডেটাবেজ, ডেটা ওয়্যারহাউস, রিপোর্টিং ও অ্যানালিটিকসে তাঁর ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি মেটলাইফ, কানেক্টওয়াইজ ও প্রজেনি হেলথে কাজ করেছেন।
এ আয়োজনে আরও দুটি সুবিধা রয়েছে বলে জানিয়েছে ট্রান্সফোটেক একাডেমি। প্রথমটি যুক্তরাষ্ট্রে চাকরির জন্য সিভি তৈরির প্যাকেজ। চাকরির আবেদন বাছাইয়ে প্রতিষ্ঠানগুলো যে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস) সফটওয়্যার ব্যবহার করে, তার উপযোগী করে সিভি তৈরি করে দেওয়া হবে। নিয়মিত ১,০০০ ডলারের এ প্যাকেজ ৫০ শতাংশ ছাড়ে ৫০০ ডলারে পাওয়া যাবে।
দ্বিতীয়টি রেফারেল সুবিধা। কেউ পরিচিত কাউকে প্রোগ্রামে ভর্তির জন্য সুপারিশ (রেফারেল) করলে এবং তিনি ভর্তি হলে সুপারিশকারী ১০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৩৫০ ডলার পুরস্কার পাবেন।
সব সুবিধা পাওয়া যাবে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) নিউইয়র্ক সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিনা মূল্যে পরামর্শ সেশনের বুকিং দিয়ে বিস্তারিত জানতে পারবেন। শর্ত প্রযোজ্য।
এ বিষয়ে ট্রান্সফোটেক একাডেমির সিইও শেখ গালিব রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তি খাতে নতুন পেশা গড়তে চান। কিন্তু খরচ আর ভাষা, এই দুই বাধায় অনেকে শুরুই করতে পারেন না। এবারের আয়োজনে খরচ কমছে, আর বাংলায় শেখার সুযোগও থাকছে।’
ট্রান্সফোটেক একাডেমি সম্পর্কে
ট্রান্সফোটেক একাডেমি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সাইবার নিরাপত্তা, ডেটা ইঞ্জিনিয়ারিং, কিউএ অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, ডেভসেকঅপস এবং বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিকস বিষয়ে প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে লাইভ প্রশিক্ষণ দেয়। বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই ক্লাস হয়। বিস্তারিত: transfotechacademy.com
বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন