https://www.prothomalony.com/
18370
north-america
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ০৬:৩৬
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিউ জার্সির আটলান্টিক সিটিতে ৭ অক্টোবর রাতে ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সঙ্গে ভোটার, দলীয় নেতাকর্মী ও কমিউনিটির প্রতিনিধিদের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের উদ্যোগে সংগঠনটির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আসন্ন কংগ্রেসের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জ্যাক মুলক (মুল্ক) এর পক্ষে তার নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক, আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির শেরিফ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সন রিগিন,আটলান্টিক সিটির কাউন্সিল এট লার্জ স্টিফেনি মার্শাল, আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক কমিটি পার্সন সুব্রত চৌধুরী বক্তব্য রাখেন। তাঁরা ডেমোক্র্যাট দলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান।
এসময় প্রার্থীরা তাদের নির্বাচনী মিশন ও ভিশন উপস্থিত সুধীজনদের কাছে তুলে ধরেন।
কমিউনিটি ব্যক্তিত্ব শাহরু রাজা চৌধুরীর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকবর হোসেন, মোঃ দিদার, সাঈদ দোহা, মোঃ মুকিত, মাহবুব রহমান মজনু, রানা কবির, সহ অনেকেই।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন