https://www.prothomalony.com/
18374
literature
কানাডীয় কবি ও ধ্রুপদী সাহিত্যবিশারদ অ্যান কারসন—তাঁর গভীর ও প্রচলিত সাহিত্যধারার সীমা ভেঙে দেওয়া কবিতা, ধ্রুপদী সাহিত্যের অনুবাদ এবং প্রেম-আকাঙ্ক্ষা, শোক ও পুরাণের মতো বিষয়ের গভীর কাব্যিক অনুসন্ধানের জন্য সুপরিচিত।
তিনি এ বছর ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। নোবেল কমিটি তাঁর “সাহসী ও সৃজনশীল সাহিত্যকর্ম”-এর জন্য তাঁকে এই সম্মান প্রদান করেছে; তাঁর রচনায় ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টি হয়েছে।
অ্যাপোস্টল টাউন
মূলঃ অ্যান কারসন
ভাষান্তরঃ মুস্তাফিজ রহমান
তোমার মৃত্যুর পর,
ঝোড়ো হাওয়া হু হু প্রতিদিন।
প্রত্যেকদিন।
আমাদের পথ আটকে দাঁড়াত।
দুর্লঙ্ঘ প্রাচীরের মতো
আমরা হাঁটতাম,
পরস্পরের দিকে তাকিয়ে
চিৎকার দিতে দিতে
ফুটপাত ধরে
সবই ছিল অর্থহীন।
আমাদের ভেতরের
ফাঁকগুলো
ক্রমে কঠিন হয়ে উঠল।
সেগুলো শূন্য স্থান—
তবুও সেগুলো কঠিন,দৃপ্ত।
কালো এবং দুঃখভারাতুর,
যেন দাঁতের ফাঁকে ফাঁকে
রয়ে যাওয়া শূন্যতা
প্রাচীণা এক বৃদ্ধার মুখে।
যাকে তুমি চিনতে,
বহু বছর আগে,
যখন তিনি ছিলেন
দাউদাউ সুন্দরী
শিরায়, ধমনীর স্নায়ুস্রোতে সেই অনুভূতি,, য্যানো রাজপ্রাসাদ পুড়ছে অগ্নিকান্ডে ।
অনুবাদ-টীকা: কবিতাটিতে মৃত্যুর পর শোক, বিচ্ছিন্নতা এবং মানুষের মধ্যে তৈরি হওয়া দুর্লঙ্ঘ্য দূরত্বের ছবি ফুটে উঠেছে। শেষ পঙ্ক্তির “palace fire” বা “প্রাসাদের আগুন” একটি তীব্র কাব্যিক চিত্রকল্প, যা অতীতের সৌন্দর্য ও প্রাণশক্তির স্মৃতি জাগিয়ে তোলে।
সাহিত্য থেকে আরো পড়ুন