https://www.prothomalony.com/

18359

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন: প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:৩২

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাকারী সতন্ত্র ও দুটি প্যানেলের প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রার্থীদের সামনে ভোটার মেশিন ও স্যাম্পল ব্যালট পেপার প্রদর্শন করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের ভোট প্রদানে প্রয়োজনীয় কি কি কাগজপত্র সাথে থাকতে হবে এবং ভোট প্রদানের বিভিন্ন নিয়মাবলী তুলে ধরেন। এছাড়াও সুষ্ঠু ও সুন্দরভাবে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতাও চান তিনি।

এসময় নির্বাচন কমিশনের সদস্য বদরুল এইচ খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ মোহাম্মদ দুলাল মিয়া, সেলিম-আলী প্যানেলের সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কুনু-ফিরোজ পরিষদের সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, দুই প্যানেলের বিভিন্ন পদের প্রার্থী ও সতন্ত্র পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন