https://www.prothomalony.com/

18373

bangladesh

বাংলাদেশ

মৌলভীবাজারের প্রবাসী বিজ্ঞানী লিয়াকত হোসেনের সম্মাননা লাভ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৬

নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহাসিক 'বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ' (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে বর্ণাঢ্য আয়োজনে ব্যবসা ,ব্যংকিং, বিনিয়োগ, প্রযুক্তি শিক্ষা থেকে শুরু করে সাস্থ্যসেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদান ও দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ছয় বিশিষ্ট ব্যক্তিত্বকে আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা দেয়া হয় গত ১৭ সেপ্টেম্বর।

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব, প্রযুক্তি শিক্ষা, বিনিয়োগ, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব এই সম্মাননা প্রদান করা হয় । ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ BUCCI এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স যৌথভাবে এ সম্মাননা প্রদান করেছে।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, চীন, নেপাল ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও শিল্পনেতারা এ আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে অংশ নেন। বিজ্ঞানী জনাব লিয়াকত হোসেন, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে ঔষধ উদ্ভাবন এবং কয়েক দশকের উৎপাদন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দেওয়া হয়।

তিনি REVIVIFY®️-এর উদ্ভাবক এবং অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেডের নির্বাহী উপ-সভাপতি। প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি তার পেটেন্টকৃত সুপারঅক্সাইড ডিসমিউটেজ (SOD) দ্রবণীয় ফাইবার কম্পোজিশন যুক্তরাষ্ট্র, চীন ও বাংলাদেশে পেটেন্ট অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে ওষধি উদ্ভাবন এবং দীর্ঘ কয়েক দশক ধরে উৎপাদন খাতে অনন্য নেতৃত্বের জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। যুগান্তকারী অ্যান্টি-অক্সিডেন্ট 'REVIVIFY®️'-এর উদ্ভাবকও তিনি। প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাঁর আবিষ্কৃত ও পেটেন্টকৃত 'সুপারঅক্সাইড ডিসমিউটেজ (SOD) দ্রবণীয় ফাইবার কম্পোজিশন' প্রযুক্তিটি যুক্তরাষ্ট্র, চীন এবং বাংলাদেশে অফিশিয়াল পেটেন্ট লাভ করেছে।পাশাপাশি তার সমাজ সেবা মূলক কাজ গুলো সমাজের সর্বস্তরের মানুষের মঙ্গলের জন্য আলোর বাতি হয়ে আলো বিলাচ্ছে। বিজ্ঞানী লিয়াকত হোসেন মৌলভীবাজার জেলার ৩ নং কামালপুর ইউনিয়নের কর্মচিতা গ্রামের কৃতি সন্তান। 
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন