https://www.prothomalony.com/

17931

bangladesh

বাংলাদেশ

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর বার্ষিক পুনর্মিলনী শুক্রবার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ০৭:৩১

মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১৪ আগষ্ট শুক্রবার জিইসি মোডস্থ জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই পর্বের অনুষ্ঠানে এ দিন বিকেল সাড়ে ৪টায় ১ম পর্বের অনুষ্ঠানে সংবর্ধনা ও সাংগঠনিক আলোচনা সভা, ২য় পর্বে রাত ৯টায় প্রীতিভোজ, সংগীতানুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১, মিরসরাই আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এবং বিশেষ অতিথি থাকবেন সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম। 

অনুষ্ঠানে এসোসিয়েশনের নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে সর্বস্তরের সদস্যদের স্ব-পরিবার উপস্থিত থাকতে এসোসিয়েশন সভাপতি মো. মাহ্ফুজুল হক (মণি), সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা ভূঁইয়া, উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী খায়রুল মোস্তফা ও সদস্য সচিব প্রকৌশলী হামিদুল হক এক বিবৃতিতে অনুরোধ করেছেন। 

একই সাথে অনুষ্ঠানের প্রবেশ কার্ড প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত সময়ের মধ্যে এসোসিয়েশন কার্যালয় থেকে সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন