https://www.prothomalony.com/

17925

bangladesh

বাংলাদেশ

এইচআরসিবিএম বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা হলেন শক্তি দাস গুপ্ত

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ০৩:৪০

হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিজের (এইচআরসিবিএম) বাংলাদেশ চ্যাপ্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আমেরিকা প্রবাসী শক্তি দাস গুপ্ত। সম্প্রতি সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের সমন্বয়ক আশিস কুমার অঞ্জন এবং আহ্বায়ক অ্যাডভোকেট লাকি বাছার যৌথভাবে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

সংগঠন সূত্র জানায়, এইচআরসিবিএম'র সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল করার পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তাকে এই পদে মনোনীত করা হয়েছে।

নিয়োগপত্রে বলা হয়, শক্তি দাস গুপ্ত নিউইয়র্কের হেম্পস্টেডের বাসিন্দা। তিনি সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

নিয়োগপত্রে এইচআরসিবিএমর নীতি অনুযায়ী উল্লেখ করা হয়, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। পাশাপাশি রাষ্ট্রবিরোধী, বেআইনি বা সংগঠনের নীতিমালার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না।

নিয়োগপত্রে আরও বলা হয়, উপদেষ্টা হিসেবে শক্তি দাস গুপ্তের মূল্যবান সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সার্বিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য অর্জিত হবে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন