https://www.prothomalony.com/
17929
new-york
নিউইয়র্কে কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সমাজসেবক মিলন মোল্লার ছেলে সাজিদ মিলন ও নূর এ পারভিনের বিবাহোত্তর সংবর্ধনা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট (শনিবার) সন্ধ্যায় কুইন্সের উডহ্যাভেন ম্যানরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলন মোল্লা নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে একজন পরিচিত সমাজসেবক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। তার ছেলের বিবাহোত্তর সংবর্ধনা উপলক্ষে কমিউনিটি অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।


অনুষ্ঠানে অতিথিরা সাজিদ মিলন ও নূর এ পারভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করেন। স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত হওয়া অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিলন মোল্লা বলেন, তার ছেলের জীবনের বিশেষ এই দিনে যারা উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি ছেলে সাজিদ মিলন ও পুত্রবধূ নূর এ পারভিনের দাম্পত্য জীবন যেন সুখী, সুন্দর ও শান্তিময় হয়, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন