https://www.prothomalony.com/
17932
new-york
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ০৭:৪১
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। সভা পরিচালনা করেন বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক এম এ বাতিন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে জুলাই যোদ্ধাদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানান। তারা বলেন, গণঅভ্যুত্থানের সময় প্রবাসীরাও বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর প্রবাসীদের মূল্যায়ন করা হচ্ছে। জুলাই-আগস্টের চেতনায় দেশের উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, বাবরউদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, মাহফুজুল মাওলা নান্নু, মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন