https://www.prothomalony.com/
17930
new-york
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ০৭:২৮
নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর তৃতীয় বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২ আগস্ট স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে হেম্পস্টেড লেক স্টেট পার্কে আয়োজিত এ বনভোজনে দিনব্যাপী আনন্দ, আড্ডা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
.jpeg)
অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার প্রবাসীরা অংশ নেন। দীর্ঘদিন পর স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিশু-কিশোরদের জন্যও বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল।
.jpeg)
এদিন সকালে সংগঠনটির উপদেষ্টা সাহাবুদ্দিন চৌধুরী বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সকালের নাস্তা, দুপুরের খাবার, নানা ধরনের খেলাধুলা, গান, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ-উৎসবের পরিবেশে বনভোজনের সমাপ্তি ঘটে।
.jpeg)
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী ও স্থানীয়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যস্ত জীবনের বাইরে সবাইকে একত্রিত করে আনন্দ ও সৌহার্দ্য ভাগাভাগির সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। সংগঠনের যেকোনো ভালো ও জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
.jpeg)
কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন, বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শফিউল বাশার এবং সদস্য-সচিব আবু নাসের চৌধুরীসহ সংগঠনের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.jpeg)
বনভোজন আয়োজনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেন। এতে গ্র্যান্ড স্পনসর ছিল ইককোভিশন। টাইটেল স্পন্সর ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি জাহিদ মিন্টু। সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ছিলেন এমডি শফিক। ডায়মন্ড পৃষ্ঠপোষক ছিলেন আরিবা কনস্ট্রাকশন ইনকের সভাপতি আয়ুব নবী।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে আরও ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএর সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য ইকবাল হায়দার, আর অ্যান্ড এসএস জেনারেল কনস্ট্রাকশনের সভাপতি রিয়াজ খান, আরএফ কনস্ট্রাকশন এনওয়াই করপোরেশনের সভাপতি আওলাদ হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা নূর মোহাম্মদসহ আরও অনেকে।

এ সময় সংগঠনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ প্রবাসে কবিরহাটবাসীর মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসরত কবিরহাটবাসীর মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্তও করেন তারা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন