https://www.prothomalony.com/
17933
north-america
নিউইয়র্কে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ ও ‘বাংলাদেশি-আমেরিকান প্যাট্রিয়টস’। গত ৮ আগস্ট জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন, শিল্প ও আলোকচিত্র প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। ‘প্রতিরোধ থেকে পুনর্গঠন’ শিরোনামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনারও আয়োজন করা হয়।
তবে এত বড় পরিসরে আয়োজনের তুলনায় অনুষ্ঠানে দর্শক ও অংশগ্রহণকারীর উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম ছিল বলে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ব্যাপক প্রচারণা ও দীর্ঘ সময়ের কর্মসূচি থাকা সত্ত্বেও কেন নিউইয়র্কের বিপুলসংখ্যক বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেননি।
অন্যদিকে, উপস্থিতি কম হলেও আয়োজনের ধরন ও বিষয়বস্তুর প্রশংসা করেছেন কেউ কেউ। তাদের মতে, প্রবাসের মাটিতে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও স্মৃতিকে একই আয়োজনে তুলে ধরার উদ্যোগটি ছিল ব্যতিক্রমী। বিশেষ করে শুধু রাজনৈতিক সমাবেশের পরিবর্তে শিল্প, আলোকচিত্র, তথ্যচিত্র, সংগীত ও বুদ্ধিবৃত্তিক আলোচনাকে যুক্ত করাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
আয়োজকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন