https://www.prothomalony.com/

17904

literature

সাহিত্য

দুর্বোধ্য বিষয়

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ০৮:০০

মানুষের জীবনে আছে সুদিন আর দুর্দিন,

দিন যায় রাত আসে—রাতের পর দিন।

প্রকাণ্ড দুনিয়াটা বোঝা বড়ই কঠিন,

বাস্তবতায় সর্বদাই আশ্চর্যজনক বিস্ময়কর,

সুখে-দুঃখে বসবাস করি, অত্যাবশ্যক জরুরি

কাজকর্মে কাটে আমাদের দিন।

সুশ্রী মনোহর জীবনটা কাটাচ্ছি ধরার বুকে,

জানি না কেহ বাঁচব কত দিন,

পূর্বদিকে ওঠে সূর্য, পশ্চিমে যায় অস্ত,

রাতের বেলায় আকাশে চাঁদ দেখি সর্বদা যায় ডেকে।

চাঁদটি কী করে তা ভাঙে আবার পূর্ণ হয় দেখি অবিরত,

বোঝার নেই ক্ষমতা, এমন খেলা দেখছি জগতে,

কে খেলা করায়, দর্শন মেলে না তারে।

সন্ধান যখন পাইলাম ভবের সহজে,

সময় আর রইল না নিজ হাতে,

অজানা অসময়ে ভাঙবে নিজের জীবন-সংসার,

বড়ই কঠিন, বলতে পারে না কেহ নিজে।

একই সাথে পৃথিবীতে বসবাস করি,

কতই রঙের খেলা দেখি, বোঝা বড়ই কঠিন,

সংকেত যখনই আসিবে, যেতেই হবে চলে,

এ জগতের খেলা ছেড়ে পরকালে দেব পাড়ি।

যাব পরজগতে, আসব না আর ফিরে যেকোনো লেবাসে,

বন্ধুবান্ধব, খেলার সাথী—সবাইকে যাব ফেলে,

আত্মীয়স্বজন কাঁদবে বসে আমাদের পাশে।
 

সাহিত্য থেকে আরো পড়ুন