https://www.prothomalony.com/
17812
literature
সে-ই কবে হারিয়েছি তোমায়
তবু স্মৃতিরা আজও হারায়নি
বিপন্ন সময় অশ্রুর ভাষা বদলে দিয়েছে হয়তো
তবুও প্রতিটি অশ্রুবিন্দু তোমার স্মৃতিই লেখে।
ভরা জ্যোৎস্নার রূপালি আলোয়-
খরস্রোতা নদীর জোয়ার-ভাটায়
ভেজা বর্ষার আলস্য দুপুরে
কিংবা সুখ-দুঃখের অনন্ত মিলন মেলার
প্রতিটি নিঃশ্বাসে তোমায় খুঁজি আজও।
নিস্তব্ধ নিশীথ রাতের আঁধারে
মনের জানালায় যখন কড়া নাড়ো
শূন্যতায় অনুভব করি তোমার সজীব অস্তিত্ব
বুকে মাথা রাখি পরম নির্ভাবনায়
ভুলে যাই- তুমি আজ যোজন যোজন দূরে!
তোমার স্নেহের স্মৃতি ছুঁয়ে গেলে মাগো
মেঘের মার্জিনে জমে নীরবতার গল্প
হৃদয় চিরে উত্তাল বন্যা নামে
উদাস চোখে জমে ওঠে অশ্রুনদী।
সাহিত্য থেকে আরো পড়ুন