https://www.prothomalony.com/
16779
bangladesh
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা ৫ এপ্রিল রোববার বিকেলে সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), এবং কার্যকরী সদস্য হারুনুর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান।
সভায় সোসাইটির আসন্ন নির্বাচন উপলক্ষে সাত সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।
একই সঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল এইচ খান, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ, শামসু উদ্দিন আজাদ এবং মিয়া মোহাম্মদ দুলালকে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ বা ভোটাধিকার প্রয়োগ করতে হলে আগ্রহী সদস্যদের আগামী ৩০ জুনের মধ্যে সদস্যপদ নবায়ন বা নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন