https://www.prothomalony.com/
16697
bangladesh
বিশেষ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার, ২৯শে মার্চ দুপুরে ফ্লোরিডার বেল গ্লেইড শহরের এক মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ১৯৯৬ সাল থেকে নিয়মিত এই পুনর্মিলনী আয়োজন করে আসছে।
সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং বর্ণিল আয়োজনের এই পুনর্মিলনীর সূচনা হয় বিভিন্ন ধর্মীয় গ্রন্থের বাণী পাঠের মধ্য দিয়ে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রদীপ, দুলাল প্রমুখ। শিল্পীদের মনমাতানো সংগীতে উপস্থিত সবাই ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।
এই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে ছোটবেলার ঈদের স্মৃতিচারণ নিয়ে আড্ডা। এই পর্বে অংশগ্রহণ করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ডিরেক্টর মো. হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম ও মো. খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রায়, নির্বাহী পরিচালক বুলবুলসহ আরও অনেকে। অনুষ্ঠানের সাজসজ্জার দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক টিটু ও তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। এই আয়োজনে বিশেষ অবদান রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র এডভাইজার আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।
%20(1).jpeg)
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ৩১তম এশিয়ান ফুড মেলা ও সাংস্কৃতিক শো ২০২৬-এর নবনির্বাচিত কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারি এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লোরিডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামি বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ড. সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লোরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদসহ প্রমুখ।
ব্যক্তিগত ঈদ স্মৃতিচারণের পাশাপাশি আলোচকরা বলেন, বাংলাদেশের মতো এখানে হয়তো ঈদের আনন্দ হয় না, তবে এখানেও ঈদের নামাজের পর সবাই একে অপরের বাড়িতে যায়, শুভেচ্ছা বিনিময় করে এবং শৈশবের ঈদের স্মৃতি মনে করে। তারা উল্লেখ করেন, সেই দিনের আনন্দ আর ফিরে পাওয়া যাবে না।
এদিকে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মো. ইমরান।
মধ্যাহ্নভোজের পর মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের ডেকে সম্মান জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামি বৈশাখী মেলা, কারিগর ও ঢাকা ক্লাব। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন এবং একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন।
পরবর্তীতে মঞ্চে ৩১তম এশিয়ান ফুড মেলা ও সাংস্কৃতিক শোর কনভেনার আওয়াল দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ এবং সেক্রেটারি এম কে আলমকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সমাপনী বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মোস্তফা। তিনি বলেন, গতানুগতিকতার বাইরে গিয়ে দেশ ও আমেরিকার মূলধারায় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন। সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে বোর্ড কর্মকর্তা, উপদেষ্টা, সদস্য এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফ্লোরিডার জননন্দিত দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক হাবিব, উত্তম, হাকিম, রাশেদ, মোরশেদ, জিতু, সোহেল, কামাল, ফয়সাল, টিটু, নাসের, লেবু ও মোস্তাফিজ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন