https://www.prothomalony.com/

16654

bangladesh

বাংলাদেশ

বাংলাদেশি আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ০৮:২০

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন দিয়েছে।

ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে আমদানির অনুমোদন প্রদান করে।

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ভিয়েতনাম সরকার বাংলাদেশের আলু রপ্তানির অনুমোদন দিয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশ ভিয়েতনামের বাজারে আলু রপ্তানির জন্য আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করল।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই অনুমোদন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং এর মাধ্যমে দেশের কৃষকরাও উপকৃত হবেন। তিনি জানান, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে।

রাষ্ট্রদূত আরও আশা প্রকাশ করেন, এই অর্জনের ফলে বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য, বিশেষ করে তিলসহ বিভিন্ন কৃষিপণ্য ভিয়েতনামে রপ্তানির পথও আরও সহজ হবে। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস ভিয়েতনামের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়াতে কাজ অব্যাহত রাখবে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন