https://www.prothomalony.com/

16569

bangladesh

বাংলাদেশ

চবি এসবিএস স্টুডেন্টস’ এসোসিয়েশনের নেতৃত্বে সাকিব-তামিম

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ ০১:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন এস.বি.এস স্টুডেন্টস’ এসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. এহছানুল আরেফিন তামিম।

বুধবার (১৮ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে একটি রেস্তোরাঁয় আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী, এফসিএ।

বিদায়ী কমিটির সভাপতি রায়হান উদ্দিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী। 

ইফতার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি নতুন কমিটি ঘোষণা করেন এবং বিদায়ী সদস্যদের সংবর্ধনা ও 'বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসলাম উদ্দিন, অর্থ সম্পাদক রবিন মিয়া, প্রচার সম্পাদক সানজানা জাহান ওয়ালিফা প্রমুখ। কমিটির অন্যান্য সম্পাদকীয় পদেও শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী বলেন, “তরুণরাই এদেশের প্রধান চালিকাশক্তি। তারুণ্যের শক্তিকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।”

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সীতাকুণ্ডের সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন