https://www.prothomalony.com/
16407
literature
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ০৩:৩০
অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জের লেখক, ছড়াকার ও গীতিকার মোহাম্মদ আব্দুল আজিজ (আহমেদ আজিজুর রহমান)-এর নতুন গীতি কাব্যগ্রন্থ ‘গানের ডালি (২য় খণ্ড)’। বইটি প্রকাশ করেছে হবিগঞ্জের জনপ্রিয় প্রকাশনী শব্দকথা প্রকাশন।
৬৪ পৃষ্ঠার এ গ্রন্থে স্থান পেয়েছে ৫৫টি বাছাইকৃত ভিন্নধর্মী গান। বইটির প্রতিটি লেখার শেষে সংযোজন করা হয়েছে অভিনব ‘মধুছন্দ’, যা পাঠকদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন লেখক। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
গ্রন্থ প্রকাশ প্রসঙ্গে লেখক জানান, ‘গানের ডালি (২য় খণ্ড)’ তার একটি অনন্য সৃষ্টি। স্বাতন্ত্র্য, নিরপেক্ষতা ও ছন্দবদ্ধ উপস্থাপনা সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে বলে তিনি আশাবাদী। বানান শুদ্ধতার দিকেও বিশেষ যত্ন নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বইসহ লেখকের অন্যান্য প্রকাশনা বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় শব্দকথা প্রকাশনীর ৯৫৫ নম্বর স্টল এবং লেখাচিত্র প্রকাশনীর ৩২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন বুকশপ রকমারি ও বইফেরী-তেও বইটি ছাড়মূল্যে সংগ্রহ করা যাচ্ছে।
উল্লেখ্য, গীতিকার মোহাম্মদ আব্দুল আজিজ বাংলাদেশ বেতার সিলেট ও বাংলাদেশ টেলিভিশন ঢাকার একজন তালিকাভুক্ত গীতিকার।
সাহিত্য থেকে আরো পড়ুন