https://www.prothomalony.com/

16385

bangladesh

বাংলাদেশ

হবিগঞ্জে চারুকলা একাডেমির ‘শিল্পবৃত্তি–২০২৫’ প্রদান ও সনদ বিতরণ

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ ২৩:১৮

হবিগঞ্জে চারুকলা একাডেমির উদ্যোগে ‘শিল্পবৃত্তি–২০২৫’ প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি সুবাস আচার্য্য। স্বাগত বক্তব্য দেন একাডেমির অধ্যক্ষ ও চিত্রশিল্পী আশীষ আচার্য্য। প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, ব্যবসায়ী সুকেশ দেবনাথ, একাডেমির প্রধান উপদেষ্টা ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অলক দত্ত, মাতৃছায়া কিন্ডারগার্টেন ও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধু মঙ্গল রায়, শব্দকথা প্রকাশনের প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এবং এনআরবি ব্যাংক লিমিটেডের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শুভজিৎ দেব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোস্তাকিম আয়ান এবং গীতাপাঠ করেন অর্চিতা আচার্য্য।

এ বছর নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে ‘শিল্পবৃত্তি–২০২৫’ প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে একাডেমির কৃতী শিক্ষার্থী বৈশাখী দেবনাথ কৃপাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পেয়েছেন। 

এ ছাড়া একাডেমির প্রশিক্ষক বিউটি রানী ভৌমিক, মিথিলা দাস, ইসরাত জাহান ঝুমুর, মনীষা দাস, মিথিলা গোপ ও পলি রানী গোপকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন