https://www.prothomalony.com/

16323

bangladesh

বাংলাদেশ

চবিতে ছাত্রদলের সেহরি আয়োজন, অংশ নিলেন দুই শতাধিক শিক্ষার্থী

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৫১

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের নিয়ে সেহরির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের জন্য ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যেই এই সেহরির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

রবিউল আলম রবি বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে। 

হল সংসদের ভিপি মোহাম্মদ শাহরিয়ার আহমদ বলেন, শিক্ষার্থীদের জন্য এমন উ

বাংলাদেশ থেকে আরো পড়ুন