https://www.prothomalony.com/
16263
bangladesh
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৫৫
বাংলাদেশের নবগঠিত সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে সরকার গঠিত হওয়ায় সংগঠনটি সন্তোষ প্রকাশ করেছে।
সংগঠনের সভাপতি ফেরদৌস মামুন ও সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিবৃতিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। গণমাধ্যম–সংশ্লিষ্ট আইন ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি নতুন সরকারের কাছে সারাদেশে সংবাদকর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক আইনগত পরিবেশ সৃষ্টি এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিরাপত্তা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহ প্রকাশের পাশাপাশি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস না করার প্রত্যয়ও ব্যক্ত করেছে সংগঠনটি। নতুন সরকারের সফলতা কামনা করে তারা আশা প্রকাশ করেছে, সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন