https://www.prothomalony.com/

16127

bangladesh

বাংলাদেশ

হৃদয়ে বাংলাদেশের উদ্যোগে পালিত হলো মিরপুর মুক্ত দিবস

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৪৮

'হৃদয়ে বাংলাদেশ' সংগঠনের উদ্যোগে মিরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) এই দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদুল হাসান, বাইবেল পাঠ করেন মার্গারেট মল্লিক এবং পবিত্র গীতা পাঠ করেন সংগঠনের সহসভাপতি পল্লব সরকার। এরপর পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। মূল আলোচনা পর্বে বক্তারা মিরপুর মুক্ত দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলেও ১৯৭২ সালের ৩১ জানুয়ারি মিরপুর হানাদার ও অবরুদ্ধ অবস্থান থেকে মুক্ত হয়। অনুষ্ঠানে মিরপুর মুক্ত দিবসের ইতিহাস ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক ওবায়দুল্লাহ মামুন।

এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, রেজা আবদুল্লাহ, আল-আমিন বাবু, মিরপুরবাসী মাহবুব, সবুজ, যুবায়ের ঢালী, জামিল হোসেন ও লিটল।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন পল্লব সরকার ও মাহমুদুল হাসান। মিরপুর মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সংগীত পরিবেশন করেন আল-আমিন বাবু, তানভীর শাহিন, শারমিন তানিয়া, শারমিন আক্তার রেক্সোনা, আসাদ সোহেল ও সৈয়দ ফয়েজ। রাতের খাবার পরিবেশনের পর আগত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন সঞ্চালক সৈয়দ ফয়েজ।

বাংলাদেশ থেকে আরো পড়ুন