https://www.prothomalony.com/

16077

bangladesh

বাংলাদেশ

কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬ ০১:৫৯

সিলেটের প্রবীণ অধ্যাপক ও যুক্তরাজ্য প্রবাসী কবি মো. নুরুল ইসলামের নতুন দুটি কাব্যগ্রন্থ ‘বিশ্বজুড়ে আলো’ ও ‘বোধ ও বেদনা’ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বুনন প্রকাশনীর উদ্যোগে বর্ণিল প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, “প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝেও যারা নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যান, তারা প্রকৃত অর্থেই সংস্কৃতির সৈনিক। কবি মো. নুরুল ইসলাম সেই বিরল মানুষদের একজন, যিনি দূরদেশে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছেন।” 

তিনি আরও বলেন, “নুরুল ইসলামের কবিতায় মানবিক বোধ, জীবনবোধ ও প্রবাসজীবনের বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ইউকের প্রেসিডেন্ট একেএম ইয়াহিয়া সভাপতিত্বে এবং বুনন প্রকাশনীর পরিচালক ও সম্পাদক কবি খালেদ উদ-দীন সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন, মাফিজ খান, সিরাজুল হক, তাপসী চক্রবর্তি লিপি, লিয়াকত শাহ ফরিদী, ওয়াহিদ সারো, এটিএম শোয়েব, আয়শা মুন্নী এবং শাব্বির জালালাবাদী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আল আমিন। অনুষ্ঠান সিলেটের সাহিত্যিক ও কবিদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মো. নুরুল ইসলাম বলেন, “প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত থাকতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” 
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন