https://www.prothomalony.com/
1603
bangladesh
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩৭
ইন্টারন্যাশনাল টেকনোলজি অব বাংলাদেশ কার্যক্রম শুরু করে ২০২২ সালের ৯ এপ্রিল। আল হাসান মিলাদের এ প্রতিষ্ঠানে ইতোমধ্যে ৩৮ জন ফ্রিল্যান্সার কাজ করছেন। বাংলাদেশের সীমানা পেরিয়ে সেবা দিচ্ছেন বিশ্বের নানান দেশে। ডিজিটাল প্লাটফর্ম বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় জন্য তাদের রয়েছে বিনামূল্যে পরামর্শের ব্যবস্থা। ইন্টারন্যাশনাল টেকনোলজি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও আল হাসান মিলাদ বলেন, আমার কোম্পানির বেশিরভাগ ক্লায়েন্ট বাংলাদেশের জনপ্রিয় ব্যাক্তিবর্গ। অভিনেতা, অভিনেত্রী, গায়ক, খেলোয়াড়, রাজনীতিবিদ ও বিশ্বের বেশ কয়েকটি নামকরা প্রতিষ্ঠান আমাদের নিয়মিত গ্রাহক। বাংলাদেশি কোম্পানি ওয়ালটন, যমুনা ছাড়া ও আরও
অনেক কোম্পানি আমার প্রতিষ্ঠানের নিয়মিত ক্লায়েন্ট। তাছাড়া বিদেশি অনেক কোম্পানি ও আমার প্রতিষ্ঠানের ক্লায়েন্ট।
আল হাসান মিলাদ বলেন, আমি অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ আগ্রহী ছিলাম ও ইন্টারের দ্বিতীয় বর্ষে থাকতে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি ও সেটির বিষয়ে আগ্রহী হই এবং ধীরে ধীরে তা শিখতে শুরু করি। ২০২২ সালে এসে প্রতিষ্ঠান গড়ে তুলি এবং আস্তে আস্তে ফ্রিল্যান্সারদের আমার প্রতিষ্ঠানে জয়েন করাই। বর্তমানে আমার প্রতিষ্ঠানের কয়েকজন ফ্রিল্যান্সার আমার প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের প্রতিষ্ঠানে ও চাকরি করে থাকে বেশিরভাগ এসইও হিসেবে আমেরিকার কয়েকটি প্রতিষ্ঠানে চাকরি করছে। সিলেটে জন্ম নেওয়া আল হাসান মিলাদ একজন বাংলাদেশি লেখক ও উদ্যোক্তা।
বাংলাদেশ থেকে আরো পড়ুন