https://www.prothomalony.com/

15992

bangladesh

বাংলাদেশ

ইমামদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা চালু করার দাবি চবি অধ্যাপকের

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ০১:২২

বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার মত বেসরকারি মসজিদের জন্য ইমাম ভাতা চালু করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির। একই সাথে সংবিধানে আরবি ভাষাকে রেমিট্যান্স ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার কয়েক হাজার ইমাম, খতিব ও আলেম অংশ নেন। 

সম্মেলনে বক্তারা গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান। পাশাপাশি আগামীতে ব্যক্তি স্বার্থের জন্য কেউ যাতে সংবিধান পরিবর্তন করতে না পারে, এজন্য হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনের শুরুতে মাওলানা রিয়াদ হায়দারের কণ্ঠে হ্যাঁ ভোটের উপর সংগীত পরিবেশন করা হয়। সর্বশেষ জমিয়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল হকের মুনাজাতের মাধ্যমে সম্মেলনে সমাপ্ত হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন