https://www.prothomalony.com/

15980

bangladesh

বাংলাদেশ

কথাসাহিত্যিক আয়েশা আহমেদের নতুন উপন্যাসের মোড়ক উন্মোচন

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ০১:৩১

এ সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক আয়েশা আহমেদের নতুন উপন্যাস ভাঙা ঘরে চাঁদের আলো এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত আটটায় আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত ২৪০ পৃষ্ঠার উপন্যাসটি ইতোমধ্যে দেশের বিভিন্ন খ্যাতনামা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বলে প্রকাশনা সংস্থা সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, কবি ও প্রাবন্ধিক জাহানারা আফছর, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম. এ. ওয়াহিদ এবং প্রকাশক মনসুর আহমেদ।

মোড়ক উন্মোচন শেষে লেখক আয়েশা আহমেদ বলেন, ‘জীবনের নানামুখী দ্বন্দ্ব, ভালোবাসা ও মানুষের না বলা অনুভূতিগুলো এই উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছি। সমাজ পরিবর্তনের জন্য মানুষের চিন্তাশীলতার পরিসর বড় করা জরুরি। মানুষের ভেতরে মানুষ নানাভাবে বাস করে, সেখান থেকেই জন্ম নেয় স্বপ্ন ও আলোর অন্বেষণ।’

অনুষ্ঠানে বক্তারা উপন্যাসটির বিষয়বস্তু, ভাষা ও নির্মাণশৈলীর প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভাঙা ঘরে চাঁদের আলো বাংলা কথাসাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে পাঠকমহলে ইতিবাচক সাড়া ফেলবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন