https://www.prothomalony.com/

15978

bangladesh

বাংলাদেশ

তিস্তা সংকট ও আর্থসামাজিক অভিঘাত নিয়ে রংপুরে নাগরিক মতবিনিময়

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬ ০১:২৪

তিস্তা নদীর পানি সংকট ও এর ফলে সৃষ্ট আর্থসামাজিক অভিঘাত নিয়ে রংপুরে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রংপুর জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি ও সংগঠনের অন্যতম স্থপতি ড. নজরুল ইসলাম। তিনি বলেন, তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন নিশ্চিত না হলে উত্তরাঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। এ সংকট দীর্ঘস্থায়ী হলে পুরো অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্যও বিঘ্নিত হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশবিদ ড. মো. খালেকুজ্জামান বলেন, তিস্তা সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি একটি গভীর আর্থসামাজিক সংকট। এই সংকট নিরসনে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

সভায় আরও বক্তব্য দেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এমদাদুল হোসেন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ এবং বাপা জাতীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম। 

তারা তিস্তা নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও নদী রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন এডভোকেট শামীমা আখতার শিরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রশিদুস সুলতান বাবলু। সভায় উপস্থিত পরিবেশবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিরা তিস্তা অববাহিকার সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন