https://www.prothomalony.com/

15915

bangladesh

বাংলাদেশ

দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল হবে অগ্রসৈনিক: এম এ মালিক

প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬ ০০:৪৬

দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল হবে অগ্রসৈনিক: এম এ মালিক

দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্রদলই ভবিষ্যৎ শক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম এ মালিক বলেন, ব্যক্তি নয়, দল বড়। আর দলের চেয়েও বড় দেশ। তিনি জানান, দীর্ঘদিন ধরে সবার সঙ্গে একত্রে বসতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে ছাত্রদল ও যুবদলের পাশে থেকে কাজ করবেন তিনি। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও ছাত্রদলের ভূমিকার কথাও তুলে ধরেন এম এ মালিক।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মশালায় কেন্দ্রীয় ছাত্রদল, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন