https://www.prothomalony.com/
15809
bangladesh
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬ ০১:২০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সকল দাপ্তরিক ও কনস্যুলার কার্যক্রম বুধবার (৩১ ডিসেম্বর) বন্ধ রাখা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রবাসী বাংলাদেশিদের শোক প্রকাশের সুযোগ দিতে কনস্যুলেট প্রাঙ্গণে একটি শোক বই খোলা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার), ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ (সোমবার ও মঙ্গলবার) প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর করতে পারবেন প্রবাসীরা।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ কারণে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে ৩১ ডিসেম্বর যেসব সেবাপ্রার্থী ই-পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা গ্রহণের জন্য পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তাঁদেরকে পরবর্তী যেকোনো কার্যদিবসে সংশ্লিষ্ট সেবা গ্রহণের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন