https://www.prothomalony.com/
15676
bangladesh
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। শুক্রবার (১৯ ডিসেম্বর) ক্লাব সভাপতি শওকত ওসমান রচি ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব শুরু থেকেই স্বাধীন মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করে আসছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মনে করি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রথম আলো ও ডেইলি স্টারে এই ন্যক্কারজনক হামলা চালানো হয়েছ। বিশেষ করে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় নূরুল কবিরের ওপর হামলা একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডা বলেই আমরা মনে করি।
নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।
বাংলাদেশ থেকে আরো পড়ুন