https://www.prothomalony.com/

15368

bangladesh

বাংলাদেশ

বাংলাদেশ সোসাইটিতে গঠনতন্ত্র সংশোধনী কমিটি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ০৩:৪৭

বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভায় সংগঠনের গঠনতন্ত্র আধুনিকায়নের জন্য ৭ সদস্যের একটি সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরী সদস্য হারুনুর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

গঠিত কমিটির সদস্যরা হলেন— মোহাম্মদ হোসেন খান, মঞ্জুর আহমদ চৌধুরী, মো. তাজুল ইসলাম, সিরাজ উদ্দিন আহমদ (সোহাগ), এম আর খান সেলিম, সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান এবং প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ।

সভায় জানানো হয়, প্রয়োজন হলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সদস্যরা কমিটিকে সহযোগিতা করবেন।

গঠনতন্ত্র সংশোধন বিষয়ে মতামত, প্রস্তাব ও পরামর্শ আগামী ৩০ নভেম্বরের মধ্যে লিখিতভাবে সংশোধনী কমিটির কাছে জমা দেওয়া যাবে। সংগঠনের ইমেইলে পাঠানোর সুযোগও থাকছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই করে খসড়া সাধারণ সভায় উপস্থাপন করা হবে। সাধারণ সভার দিন নতুন প্রস্তাব গ্রহণ করা হবে না।

ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ সভায় অংশ নিতে আগ্রহী প্রবাসী সদস্যদের মধ্যে যারা এখনও আজীবন সদস্য হননি বা ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাধারণ সদস্যপদ নবায়ন করেননি, তাদেরকে ৩০ নভেম্বরের মধ্যে সদস্যপদ নবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোসাইটি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন