https://www.prothomalony.com/

15367

bangladesh

বাংলাদেশ

বিটিএসপি নির্বাচনে ঐতিহাসিক ঐক্য,২৫ পদের বিপরীতে ২৫ জনই চূড়ান্ত প্রার্থী

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ০৩:৪৩

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব পেনসিলভেনিয়ার (বিটিএসপি) নবম নির্বাচনে গড়ে উঠেছে এক নজিরবিহীন ঐক্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ৩৪টি মনোনয়নপত্র বিক্রি হয় এবং ২৫টি পদের বিপরীতে জমা পড়ে ২৬টি মনোনয়ন। পরে সাবেক সভাপতি তোজাম্মেল হক স্বেচ্ছায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ২৫ পদে ২৫ জন প্রার্থী চূড়ান্ত হন।

চূড়ান্ত প্রার্থী তালিকা:

সভাপতি গোলাম মুস্তফা, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, সহসভাপতি মোহাম্মদ চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক মো. মহিদুননবী রুকু, সহকারী সাধারণ সম্পাদক গোলাম এম. উদ্দিন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ নুরআলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এফ. এন. ইউ. রশিদুজ্জামান, অফিস সম্পাদক আব্দুল্লাহ আমিন, প্রচার সম্পাদক মো. মিজানুল হক চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন, সামাজিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কার্যনির্বাহী সদস্য সারওয়ার আলম, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাজী এম. আসাদুজ্জামান শামীম।

নির্বাচন কমিশনে আছেন, মোহাম্মদ আবদুল খালেক, মো. সাইফুল ইসলাম, কামাল উদ্দিন ভূট্টো, আবদুস সাবুর তনু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

কমিউনিটির সদস্যরা শান্তিপূর্ণ ও সর্বসম্মত প্রক্রিয়াকে “এক ঐতিহাসিক অর্জন” বলে উল্লেখ করেছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রবাসী সংগঠনগুলোর নির্বাচনে এটি একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার। সেদিনই আনুষ্ঠানিক ফল ঘোষণা ও শপথের সময় জানানো হবে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন