https://www.prothomalony.com/
15089
literature
নজরুল একাডেমি অব ইউএসএ-এর “যুগপূর্তি ও নজরুল জয়ন্তী ২০২৫” উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা “অবিস্মরণীয় নজরুল” অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ অক্টোবর) নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী বিপুল দর্শকশ্রোতা।
.jpeg)
ডানা ইসলাম ও নিশাত খাজার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় নজরুল একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম দুলালের স্বাগত বক্তব্যের মাধ্যমে। একাডেমির নিজস্ব শিল্পীরা, সংগীত শিক্ষক লিমন চৌধুরীর পরিচালনায়, “যাত্রীরা হুঁশিয়ার” সমবেত সংগীত পরিবেশন করেন।
যুগপূর্তিকে কেন্দ্র করে “ফিরে দেখা” স্মৃতিচারণ পর্বে অংশ নেন অধ্যক্ষ আজিজুল হক, শিরিন আহমেদ, তাসের মাহমুদ ও শাহ আলম দুলাল। আবৃত্তি পর্বে উপস্থিত ছিলেন ফারুক আজম, নাহরীন ইসলাম, জান্নাত সুলতানা ও কবির কিরণ। “জাগো নারী জাগো বহ্নিশিখা” গানটি পরিবেশন করেন ফারহানা তুলী ও চন্দ্রা রায়।
রাজিয়া নাজমীর সঞ্চালনায় নারী বিশেষ পর্ব “প্রেম–দ্রোহে নজরুল ও নারী”-তে অংশ নেন মনিজা রহমান ও নীলা সাক্সেনা। নারী কবিতার আবৃত্তি করেন ডাঃ রুমানা সবুর। প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ ও উপদেষ্টা মুত্তালিব বিশ্বাসকে বিশেষ ফুলেল শুভেচ্ছা জানান শাহ আলম দুলাল, ডানা ইসলাম, রোকশান আরা ও মোহাম্মদ কিউ জামান।
রেহানা মতলুবের হাওয়াইয়ান গিটার এবং নীলা ডান্স একাডেমির নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নবীন কণ্ঠ পর্বে হিয়া, কামিল, আলভীন ও নিসা নজরুল সংগীত পরিবেশন করেন। নীলা জারীন একক নৃত্য পরিবেশন করেন।
শেষ পর্ব “সংগীতে সংগীতে নজরুল সন্ধ্যা”-তে উপস্থিত ছিলেন ফারহানা তুলী, লিমন চৌধুরী, শাহনাজ রহমান সুমি, চন্দ্রা রায় ও চন্দন চৌধুরী। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নজরুল একাডেমির সভাপতি মোহাম্মদ কিউ জামানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে।
সাহিত্য থেকে আরো পড়ুন