https://www.prothomalony.com/

14966

bangladesh

বাংলাদেশ

সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক এর নির্বাচন কমিশন গঠিত

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ ০৪:১০

সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক এর আগামী ২০২৫-২০২৭ সেশনের জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর সংগঠনের কার্যকরী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।

এতে সাবেক নির্বাচন কমিশনার এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক ও এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ময়নুল হক চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আজীবন সদস্য তোফায়েল চৌধুরী এবং আসিফ এ চৌধুরী।

নির্বাচন কমিশন আগামী তিন মাসের মধ্যে পরবর্তী কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন করবেন। সদ্য গঠিত কমিশনের নেতৃবৃন্দ ইতিমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন