https://www.prothomalony.com/
14360
literature
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক মনোমুগ্ধকর কবিতা সন্ধ্যা—“An Evening of Poetry”, যেখানে একক আবৃত্তি পরিবেশন করবেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ড. ক্যাথরিনা কেয়া রোজারিও।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, ১৭ আগস্ট সন্ধ্যা ৬টায়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাফা স্টুডিওতে (2172 Starling Avenue, Bronx, NY 10462)।
সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানে কবিতার সুর ও ভাবনার মধ্য দিয়ে শিল্পী তার কণ্ঠে তুলে ধরবেন বাংলা কবিতার আবেগ ও সৌন্দর্য। অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহীদের 347-387-7897 নম্বরে RSVP করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ক্যাতিমান বাচিক শিল্পী ড. ক্যাথরিনা কেয়া রোজারিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আবৃত্তি শিল্প চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছেন এবং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে একজন অগ্রণী কণ্ঠ হিসেবে সুপরিচিত।
সাহিত্য থেকে আরো পড়ুন