https://www.prothomalony.com/

14041

literature

সাহিত্য

কবি সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৫তম জন্মবার্ষিকী

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ০০:৪৮

সাহিত্য ও সাংগঠনিক পরিমণ্ডলে সুপরিচিত প্রবাসী কবি সুফিয়ান আহমদ চৌধুরী আজ ৬৫ বছরে পা রাখলেন। ছড়া, কবিতা, গল্পসহ শিশু-কিশোর সাহিত্যচর্চায় তাঁর অবদান প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। বর্তমানে তিনি স্ত্রী ও কন্যাসহ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করছেন।

সুফিয়ান আহমদ চৌধুরী ১৯৬০ সালের ১৭ জুলাই সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায়ই তাঁর সাহিত্যচর্চা শুরু হয়। ষাটের দশকের শেষ দিকে লেখা শুরু করে সত্তরের দশকে সক্রিয়ভাবে ছড়া-কবিতায় জড়িত হন। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি লিখেছেন নিধিরাম সর্দার, রাজার চোখে বানের পানি, কোলা ব্যাঙের বিয়ে, পোড়াবাড়ি, নির্বাচিত ১০০ ছড়াসহ বহু জনপ্রিয় গ্রন্থ।

সম্পাদনাতেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। বর্তমানে তিনি সাহিত্য সাময়িকী জীবন মিছিল, অনলাইন শিশু-কিশোর প্রকাশনা ইলিক ঝিলিক, এবং ছড়ার ওয়েবম্যাগ টাপুর টুপুর সম্পাদনা করছেন। তাঁর নিজের প্রকাশনা প্রতিষ্ঠান দর্পণ প্রকাশ থেকেও নিয়মিত বই প্রকাশিত হচ্ছে।

সাহিত্য ও সংস্কৃতি ছাড়াও তিনি একজন আইনজীবী এবং প্রবাসে আইন-সামাজিক সংগঠন জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার সম্পাদক এবং দুবার কার্যকরী সদস্য নির্বাচিত হন।

সাহিত্য, সংস্কৃতি ও সংগঠনে তাঁর অবদানের জন্য এই দিনে দেশ-বিদেশের অনুরাগী ও সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

সাহিত্য থেকে আরো পড়ুন