https://www.prothomalony.com/
14001
sports
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ০৪:২৯
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড় সাদ উদ্দিনকে সংবর্ধনা দিলো নিউ জার্সির প্যাটারসন শহরের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। সম্প্রতি প্যাটারসনের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহীন খালেকের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাদ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
কাউন্সিলম্যান শাহীন খালেক বলেন, সাদ উদ্দিন বাংলাদেশের গর্ব। তার মতো খেলোয়াড়রা দেশের নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করবে। তিনি আশা প্রকাশ করেন, সাদ উদ্দিনের সাফল্য প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের অনুপ্রাণিত করবে।
সাদ উদ্দিন সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, প্রবাসে এমন ভালোবাসা পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। তিনি দেশের হয়ে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে প্যাটারসনসহ নিউ জার্সির বিভিন্ন এলাকা থেকে আসা বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাদ উদ্দিন তার অনন্য পারফরম্যান্স ও দেশের প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে সমর্থকদের মন জয় করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। মাঠের ভেতরে এবং বাইরে তিনি আরও সাফল্যের অধিকারী হবেন এমনটাই প্রত্যাশা সকলের।
খেলাধুলা থেকে আরো পড়ুন