https://www.prothomalony.com/

13818

bangladesh

বাংলাদেশ

প্রকৌশলী আজিজুল আম্বিয়া চৌধুরীর ইন্তেকাল

প্রকাশ: ১৯ জুন ২০২৫ ১৮:২৮

সিলেটের বিশিষ্ট ব্যক্তিত্ব, কুইন্স হসপিটাল (কুইন্স হেলথকেয়ার লিমিটেড) এর পরিচালক এবং রাইজ স্কুল, সুবিদবাজারের অন্যতম প্রবাসী বিনিয়োগকারী প্রকৌশলী আজিজুল আম্বিয়া চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সিলেটের কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
মরহুম আজিজুল আম্বিয়া চৌধুরীর স্থায়ী ঠিকানা গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা, চৌধুরী মহল্লা। তিনি সিলেট শহরের বড়বাজার ৩/এ, আম্বরখানায় দীর্ঘদিন বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাইপো গোলাম রব্বানী চৌধুরী জানান, মরদেহ সিলেটের কুইন্স হসপিটাল থেকে বাসভবনে নেওয়া হবে। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর নামাজে জানাজা শেষে দক্ষিণ বাঘার পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। মরহুম আজিজুল আম্বিয়া চৌধুরী সিলেটের স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন