https://www.prothomalony.com/

13779

bangladesh

বাংলাদেশ

শব্দকথার আয়োজন হৃদয়গ্রাহী অনুষ্ঠান 'গানে গানে ঈদ আড্ডা'

প্রকাশ: ১৭ জুন ২০২৫ ০৪:২২

যখন হৃদয়ে জেগে ওঠে নতুন আনন্দের সুর, ভালোবাসা ও সহমর্মিতার আলো ছড়িয়ে পড়ে চারপাশে—এমন এক পরিপ্রেক্ষিতে শব্দকথা প্রকাশনের সহযোগী সংগঠন শব্দকথা লেখক পাঠক ফোরাম আয়োজন করেছে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান 'গানে গানে ঈদ আড্ডা'।

শনিবার (১৪ জুন) বিকাল ৪টায় হবিগঞ্জের সুরবিতান ললিতকলা একাডেমিতে শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক হাবিব খোকনের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়।


গানে গানে ঈদ আড্ডা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিশিষ্ট সংগীত শিল্পী স্বদেশ দাশ, ফোক গানের যুবরাজ সৈয়দ আশিকুর রহমান আশিক, শিশুসাহিত্যিক ও হবিগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মৌসুমী ভদ্র, সুরবিতান ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল ফজল, নাগরিক কবি বাদল কৃষ্ণ বনিক, ব্যাংকার মো: আব্দুল্লাহ, শব্দকথা'র উপদেষ্টা হেলাল আহমেদ, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, নাট্যকার বাবুল মল্লিক, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন, ত্রৈমাসিক শব্দকথা সহযোগী সম্পাদক এস এম মিজান, শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী প্রমুখ।

অনুভূতি প্রকাশ করেন শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার, সহ সভাপতি এ্যানি মণি দাস, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমী, মীর হাবিবুর রহমান সুমন, সৈয়দা রিমা।

সংগীত পরিবেশন করেন গোপী মোহন দাস, শাহ্ টুটন, ইয়াছিন মাহমুদ, সৌম্যশ্রী দেব, অন্তরা চন্দ, মিজান ক্বাদরী প্রমুখ। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন