https://www.prothomalony.com/

13688

bangladesh

বাংলাদেশ

‘গণতন্ত্রের ভবিষ্যৎ ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা’ শীর্ষক সেমিনার আগামী ১৪ জুন

প্রকাশ: ১০ জুন ২০২৫ ১০:৫০

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্যা ফিউচার অব ডেমোক্রেসি এন্ড দ্যা রোল অব ইন্টারিম গভর্ণমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। ইউএস-বাংলাদেশ এডভোকেসি কাউন্সিলের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হবে কপিন স্টেট ইউনিভার্সিটির সায়েন্স এন্ড টেকনোলজি সেন্টারে। বিকেল ২টা থেকে ৬টা পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও গণতন্ত্রের গতিপ্রবাহ, বিশেষ করে সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাকে কেন্দ্র করেই এ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিক্যাট, যাঁরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতন্ত্র উন্নয়নে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

সেমিনারে আলোচনায় অংশ নেবেন প্রখ্যাত একাডেমিক, গবেষক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সমাজবিদগণ, যাঁদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. জামাল উদ্দিন, মেজর (অবঃ) মনজুরুল হক, ডা. মাকসুমুল হাকিম, ডা. আহমেদ নেওয়াজ খান সেলাল, মুশফিকুর রহমান, ইঞ্জিনিয়ার খুরশিদ সাব্বির এবং হাসান চৌধুরী।

বাংলাদেশ থেকে আরো পড়ুন