https://www.prothomalony.com/

13434

opinion

অভিমত

বাংলাদেশ বিরোধী মৌলবাদী শক্তির আস্ফালন প্রতিরোধ করতে হবে

প্রকাশ: ১৬ মে ২০২৫ ০৭:৪৫

সম্প্রতি রাজধানীর শাহবাগে আন্দোলনের সময় গোলাম আযমের নামে স্লোগান এবং জাতীয় সঙ্গীত থামিয়ে দেওয়ার চেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়েছে পিডিআই কানাডা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে হেয় করার প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

বুধবার (১৪ মে) এক বিবৃতিতে পিডিআই কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনির জামান রাজু এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে একটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামবিরোধী স্লোগান দিয়েছে। এমনকি প্রকাশ্যে জাতীয় সঙ্গীতের অবমাননা করার ধৃষ্টতা দেখিয়েছে। বগুড়ায় উদীচীর সমবেত কন্ঠে জাতীয় সংগীতের আয়োজনে হামলা করেছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগনের বিজয়কে ৭১’-এর পরাজিত শক্তি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এ দেশের সংগ্রামী জনতার সব অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে নেমেছে।’

‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যায় সহযোগিতা করে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের অনুসারী ও পৃষ্ঠপোষকদের বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। তাদের আস্ফালন বাংলাদেশের জনগণ সর্বাত্মকভাবে প্রতিহত করবে।’

অভিমত থেকে আরো পড়ুন